নাগা বাজার–মৌলভীভিটা সড়কের নির্মাণকাজ শুরু

রাজশাহীর বাগমারা উপজেলার কাতিলা গ্রামের নাগা বাজার জিরো পয়েন্টে ২৩ অক্টোবর ২০২৬ তারিখে নাগা বাজার–মৌলভীভিটা সড়কের মাটি খননের কাজ শুরু হয়। দীর্ঘদিনের স্থানীয় উদ্যোগ ও প্রশাসনিক আলোচনার পর সড়ক নির্মাণকাজ এগিয়ে চলছে। ভিডিওটি নাগা বাজারের ইতিহাস ও এলাকার যোগাযোগব্যবস্থার উন্নয়নের স্মারক হিসেবে সংরক্ষিত।

নাগা বাজার–মৌলভীভিটা সড়কসংক্রান্ত আবেদন বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে দাখিল

১১ অক্টোবর ২০২৬ তারিখে নাগা বাজার–মৌলভীভিটা সড়কের নির্মাণ, অবস্থান ও সীমানাসংক্রান্ত বিষয় যাচাইয়ের অনুরোধ জানিয়ে বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি লিখিত আবেদন দাখিল করা হয়। আবেদনপত্রের গ্রহণকৃত কপি সংরক্ষণ করা হয়েছে।