দৈনিক রূপালী বাংলাদেশে ৭ অক্টোবর ২০২৬ তারিখে নাগা বাজার–মৌলভীভিটা সড়কের সংস্কারকাজ শুরু হওয়ার খবর প্রকাশিত হয়। প্রতিবেদনে সড়কটির দুরবস্থা, স্থানীয় মানুষের যাতায়াতের ভোগান্তি এবং সংস্কারকাজ নিয়ে এলাকাবাসীর প্রত্যাশার কথা তুলে ধরা হয়েছে।
মৌলভীভিটা সড়ক

নাগা বাজার–মৌলভীভিটা সড়কসংক্রান্ত আবেদন বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে দাখিল
১১ অক্টোবর ২০২৬ তারিখে নাগা বাজার–মৌলভীভিটা সড়কের নির্মাণ, অবস্থান ও সীমানাসংক্রান্ত বিষয় যাচাইয়ের অনুরোধ জানিয়ে বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি লিখিত আবেদন দাখিল করা হয়। আবেদনপত্রের গ্রহণকৃত কপি সংরক্ষণ করা হয়েছে।

নাগা বাজার–মৌলভীভিটা সড়কের সীমানা নির্ধারণ ও নির্মাণকাজসংক্রান্ত আবেদন
তারিখ: অক্টোবর ২০২৬ স্থান: নাগা বাজার, কাতিলা, বাগমারা, রাজশাহী রাজশাহী জেলার বাগমারা উপজেলার ১৫ নম্বর যোগীপাড়া ইউনিয়নের কাতিলা গ্রামের নাগা বাজারের কিনুরমোড় থেকে উত্তর দিকে মৌলভীভিটা/মুলিভিটা পর্যন্ত প্রায় ১.৬ কিলোমিটার দীর্ঘ নিচু কাতিলা সড়কের প্রকৃত অবস্থান, প্রস্থ ও সীমানা নির্ধারণ এবং অনুমোদিত নকশা অনুযায়ী নির্মাণকাজ সম্পন্ন করার বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও স্থানীয় সরকার […]
