নাগা বাজারের প্রতিষ্ঠাতা ও বীর মুক্তিযোদ্ধা মরহুম গহের আলী মন্ডলকে নিয়ে সংবাদ প্রকাশ করায় কৃতজ্ঞতা জ্ঞাপন(Sonar Desh News Paper):

সংবাদ প্রকাশ করায় কৃতজ্ঞতা জ্ঞাপন(28/03/2026):

নাগা বাজারের প্রতিষ্ঠাতা ও বীর মুক্তিযোদ্ধা মরহুম গাহের  আলী মন্ডল এর ইন্তেকালে যে শোকের ছায়া সমগ্র এলাকায় নেমে এসেছে, সেই মুহূর্তে দেশের স্বনামধন্য দৈনিক পত্রিকা ‘সোনার দেশ’ সর্বপ্রথম তাঁর মৃত্যুসংবাদ প্রকাশ করে এলাকাবাসীকে অবহিত করেছে। এ জন্য নাগা বাজার পরিবার ও সংশ্লিষ্ট এলাকার সর্বস্তরের জনগণের পক্ষ থেকে পত্রিকাটির সম্মানিত সম্পাদক মহোদয়সহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হচ্ছে।

উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা মোঃ গাহের  আলী মন্ডল ২৪ মার্চ ২০২৬ তারিখ বিকাল ৩টা ২০ মিনিটে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি ১ জানুয়ারি ১৯৪০ সালে জন্মগ্রহণ করেন। জীবদ্দশায় তিনি নাগা বাজার প্রতিষ্ঠার মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ ব্যবসায়িক কেন্দ্র গড়ে তোলার জন্য নিরলস পরিশ্রম করেছেন।

২৫ মার্চ ২০২৬ তারিখ দুপুর ২টায় কাতিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তাঁর জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় বাগমারা উপজেলার এসিল্যান্ড জনাব মোঃ সাইফুল ইসলাম ভূঁইয়া, উপজেলা পুলিশের সাব-ইন্সপেক্টর তারেক বিন খালিদসহ অন্যান্য পুলিশ সদস্য, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।

মরহুম গাহের  আলী মন্ডল তাঁর স্ত্রী, দুই পুত্র ও দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি নাগা বাজার প্রতিষ্ঠা করলেও এর উন্নয়নমূলক সকল কাজ সম্পন্ন করে যেতে পারেননি। তবে তাঁর সন্তানরা তাঁর স্বপ্ন বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ এবং সম্মিলিতভাবে নাগা বাজারকে একটি আধুনিক ও জনকল্যাণমুখী ব্যবসায়িক কেন্দ্রে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

এই শোকাবহ মুহূর্তে ‘সোনার দেশ’ পত্রিকার দ্রুত সংবাদ প্রকাশ নাগা বাজারের ইতিহাস ও মরহুমের অবদানকে দেশবাসীর সামনে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এ জন্য পুনরায় পত্রিকাটির সম্পাদক, সাংবাদিকবৃন্দ এবং সংশ্লিষ্ট সকলের প্রতি নাগা বাজার পরিবার ও এলাকাবাসীর পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করা হচ্ছে।

আল্লাহ তায়ালা মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক দান করুন—আমিন।

সৌজন্যে,

নাগা বাজার,কাতিলা, বাগমারা, রাজশাহী।

Nonardesh Newspaper Link as bellow:

https://dailysonardesh.com/top-news/14282

Share Now
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *