নাগা বাজার ও সংলগ্ন সড়কের সীমানা নির্ধারণ ও অবৈধ দখলমুক্তকরণ প্রসঙ্গে সহকারী কমিশনার (ভূমি) বরাবর আবেদন

নতুন নিবন্ধের খসড়া: রাজশাহীর বাগমারা উপজেলার ১৫ নম্বর যোগীপাড়া ইউনিয়নের কাতিলা গ্রামের নাগা বাজার ও কিনুর মোড় সংলগ্ন এলাকার সরকারি রাস্তার সীমানা নির্ধারণ এবং অবৈধ দখলমুক্ত করার লক্ষে একটি প্রশাসনিক আবেদন দাখিল করা হয়েছে। বিগত ২০২৬ সালের ২ নভেম্বর সহকারী কমিশনার (ভূমি), বাগমারা, রাজশাহী বরাবর এই আবেদনপত্রটি পেশ করা হয়।

নাগা বাজার-মৌলভীভিটা এবং নাগা বাজার-ভবানীগঞ্জ সড়কের সীমানা চিহ্নিত করার উদ্দেশ্যে স্থানীয় জনগণ ও সংশ্লিষ্ট পক্ষগণের উপস্থিতিতে ইতিপূর্বে দুই দফায় পরিমাপ বা জরিপ কার্য পরিচালিত হয়। স্থানীয় আমিন মো. আবেদ আলীর প্রস্তুতকৃত স্কেচ ও পরিমাপ অনুযায়ী প্রথম জরিপের পর স্থানীয়রা সড়ক নির্মাণকাজে সম্মতি দিলেও পরবর্তীতে দ্বিতীয় জরিপের পর কিছু অংশের সীমানা ও দখল নিয়ে মতপার্থক্য দেখা দেয়। মৌলভীভিটা সড়কসংলগ্ন পশ্চিম পাশের সীমানা স্থানীয়ভাবে সমাধান হলেও ভবানীগঞ্জ সড়কসংলগ্ন উত্তর পাশের সরকারি রাস্তার সীমানা ও দখল সংক্রান্ত বিষয়টি অমীমাংসিত থাকে।

উক্ত বিষয়ে স্থানীয় জনসাধারণের পক্ষে মো. সাজেদুর রহমান সরদার ও মো. আবদুল আলীমসহ অন্যান্যরা সরকারি রেকর্ড ও নকশা যাচাই করে সরেজমিন তদন্ত এবং নিরপেক্ষ কারিগরি জরিপের মাধ্যমে প্রকৃত সীমানা নির্ধারণের দাবি জানিয়েছেন। সরকারি রাস্তা জবরদখলের প্রমাণ পাওয়া গেলে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এই আবেদনে অনুরোধ জানানো হয়েছে।

Naga bazar Moulovivita Road

https://maps.app.goo.gl/p1WuxmeZHkCmwWBy8

Naga Bazar Zero point

https://www.google.com/maps/search/naga+bazar+zero+point+naga+bazar/@24.5683484,88.94522,17z/data=!3m1!4b1?entry=ttu&g_ep=EgoyMDI2MTAyOC4wIKXMDSoASAFQAw%3D%3D

Naga Bazar

https://maps.app.goo.gl/bVtWigRB32C5rkWB7

Share Now